সূর্যবংশীকে মিডিয়ার চাপ থেকে দূরে রাখবে রাজস্থান
এবারের মৌসুমে ইয়াসভি জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে বৈভব সূর্যবংশীকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে যাচ্ছে রাজস্থান রয়্যালস। তবে অধিনায়ক রিয়ান পরাগ কিশোর এই প্রতিভাকে যতটা সম্ভব মিডিয়ার চাপ থেকে দূরে রাখতে চান। আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল অভিযান শুরু করবে রাজস্থান।