ফ্লিনটফের সমালোচকদের এক হাত নিলেন রব কি
ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচ অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে সাম্প্রতিক সমালোচনার কড়া জবাব দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি। তার মতে, ফ্লিনটফকে নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, সেগুলো অন্যায্য ও অসম্মানজনক। বরং ইংল্যান্ডের পরবর্তী প্রজন্মের ক্রিকেটার গড়ে তুলতে তিনি অসাধারণ ভূমিকা রেখে চলেছেন।