৮৯ রানে অল আউট বাংলাদেশ ইমার্জিং দল
একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশ ইমার্জিং দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে অন্যপ্রান্তে ড্রেসিংরুমে ফেরার মিছিলে ব্যস্ত ছিলেন জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন। সফরকারীদের একাই গুঁড়িয়ে দিলেন দায়ান গালিম। ডানহাতি পেসার একাই নিয়েছেন পাঁচ উইকেট। ব্যাটারদের ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজে নিজেদেরে প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে অল আউট হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।