বিপিএল কেন হচ্ছে না জানতে চাইবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই মৌসুমে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক অসঙ্গতি ও আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। পুরনো ঝামেলাকে সঙ্গী করে আগামী বছর দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল না হওয়ার কথা জানতেন না আমিনুল হক। বিপিএল কেন হচ্ছে না বিষয়টি জানতে চাইবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।