টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ট্রট
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
আগষ্টে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন ম্যাথু ফোর্ড। কাঁধের চোটে পাকিস্তান সিরিজে খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের। খেলতে পারেননি বাংলাদেশ সফরেও। তবে তিন মাস পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
রাজস্থান রয়্যালসের সঙ্গে সাঞ্জু স্যামসনের সম্পর্কটা বেশ পুরনো। তবে আইপিএলের গত আসরে ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয় ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। যার ফলে এত বছরের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান ছাড়তে চান স্যামসন। অধিনায়ককে ছেড়ে দিতে অনেকটা রাজিও হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন স্যামসন।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন পাওয়া চোট থেকে এখনই সেরে ওঠা হচ্ছে না নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটার সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে মাঠে ফিরতে সোহানকে অপেক্ষা করতে হবে অন্তত ৩ সপ্তাহ।
সর্বশেষ বিসিবি নির্বাচন বর্জন করেছিল ঢাকার ৪৮টি ক্লাব। তাদের সর্বশেষ দাবি ছিল বিসিবি নির্বাচন পিছিয়ে দেয়ার। তবে তাদের দাবি না মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এরপরই সেই ক্লাবগুলো আবারও সংবাদ সম্মেলন ডাকে।
কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছিল ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল), যেখানে বিশ্ব ক্রিকেটের নামি খেলোয়াড়রা অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ক্রিস গেইল, থিসারা পেরেরা এবং অন্যান্য খেলোয়াড়দের হোটেলে রেখে শহর থেকে পালিয়ে গেছেন টুর্নামেন্টটির আয়োজকরা।
প্রথমবারের মতো আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত নারী ক্রিকেট দল। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তারা সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে। বিশ্বকাপ জয়ের পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তরফ থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছে ভারত নারী দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি প্রদান করেছে। রুবাবার অন্তর্ভুক্তির সঙ্গে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।
হোবার্টে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া ও ভারত দল যাচ্ছে গোল্ড কোস্টে। চলমান টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানেই। তবে দুই দলের একজন করে ক্রিকেটারকে সিরিজের বাকি অংশ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং ভারতের কুলদীপ যাদব খেলবেন না শেষ দুই টি-টোয়েন্টিতে।
সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। রান তাড়ায় লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরি কাজে আসেনি। বরঞ্চ দীপ্তি শর্মার পাঁচ উইকেটে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।
ইবাদত হোসেন ও খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা বিভাগ। দুর্দান্ত ইনিংসে সেখান থেকে দলকে টেনে তুলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেঞ্চুরি পাওয়ার দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। অঙ্কনের ওমন ব্যাটিংয়ের দিনে ৯৯ বলে ৭৪ রান করেছেন সুমন খান। তাদের দুজনের ব্যাটেই ৩১০ রান তোলে ঢাকা। অন্য ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাহিদুল ইসলাম নিয়েছেন চারটি করে উইকেট। তবুও খুলনার বিপক্ষে ১৪৭ রানের লিড পায় রাজশাহী বিভাগ।
চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েছে ময়মংসিংহ বিভাগ। আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দুই ওপেনার নাইম শেখ ও মাহফিজুল ইসলাম। দ্বিতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দলটির ব্যাটার আব্দুল মজিদ।