পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন ম্যাকগার্ক

পিএসএল
জেক ফ্রেজার ম্যাকগার্ক
জেক ফ্রেজার ম্যাকগার্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ, আর ইতিহাসের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্করণ হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রথমবারের মতো অংশ নিচ্ছে আটটি দল। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ যোগ হওয়ায় প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের আসরে ছয়টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো ফয়সালাবাদ ও পেশোয়ারেও পিএসএলের ম্যাচ আয়োজন করা হচ্ছে। মোট ৩৯ দিনে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি হবে ৩ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

যদিও নিজেদের প্রথম পিএসএল ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে নতুন দল পিন্ডিজ। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ২৩ বছর বয়সী এই ব্যাটারকে এবারের আসরে সরাসরি দলে নিয়েছিল রাওয়ালপিন্ডি।

এর আগে লাহোরের এক্সপো সেন্টারে অনুষ্ঠিত প্লেয়ার নিলামে তিনি ৪২ মিলিয়ন রুপির সর্বোচ্চ বেস প্রাইস ক্যাটাগরিতে থাকলেও কোনো রাউন্ডেই দল পাননি। পরে তাকে সরাসরি দলে অন্তর্ভুক্ত করে পিন্ডিজ। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাকগার্ক।

তারা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। যদিও পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজির মালিক আহসান তাহির সেটি উদ্ধৃত করে পুনরায় শেয়ার করে লেখেন, এটি দুর্ভাগ্যজনক, তবে ম্যাকগার্কের জন্য শুভকামনা রইল।

এখন পর্যন্ত তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ফ্রেজার ম্যাকগার্ক গত দুই বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে চাহিদাসম্পন্ন ব্যাটারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং বিগ ব্যাশ লিগেও খেলেছেন তিনি।

আরো পড়ুন: