‘দুই রাসেল’ তকমা পেলেন জ্যাকস ও রাদারফোর্ড

আইপিএল
উইল জ্যাকস
উইল জ্যাকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএল ক্যারিয়ারে কখনও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়নি আন্দ্রে রাসেলকে। তবে এবার দলটিতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ভূমিকাতেই দেখা যাবে শেরফানে রাদারফোর্ড ও উইল জ্যাকসকে। এমনই মন্তব্য করেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

গত ডিসেম্বরে আইপিএলের মেগা নিলাম থেকে ইংলিশ অফ স্পিনিং অলরাউন্ডার জ্যাকসকে দলে নেয় মুম্বাই। আর গত ডিসেম্বরে ট্রেডের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেরফেইন রাদারফোর্ডকে দলে ভেড়ানো হয়। দুজনই ব্যাট হাতে আছেন দারুণ ছন্দে।

দুজনই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেছে এর ঝলকও। এর মধ্যে জ্যাকস চার ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন। রাদারফোর্ড বড় রানের দেখা না পেলেও খেলেছেন বেশ কয়েকটি কার্যকরী ইনিংস। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই তাদের রাসেলের সঙ্গে তুলনা করেছেন ডু প্লেসি। তিনি বলেন, 'গত বছর রাদারফোর্ডকে অনুসরণ করে থাকলে দেখবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সে সেরা ফর্মে ছিল। যে প্রতিযোগিতায়ই খেলেছে সে, বোলারদের রীতিমত তুলাধুনা করেছে।'

ডু প্লেসি আরও যোগ করেন, 'এরপর তাদের দলে আছে জ্যাকস। যে কেবল ওপেনার হিসেবেই নয়, একজন ফিনিশার ও অফ-স্পিনার হিসেবেও নিজেকে নতুনভাবে মেলে ধরেছে। এই মুহূর্তে মনে হচ্ছে, তাদের দলে দুইজন রাসেল আছে। মুম্বাই দলকে অবিশ্বাস্য ভালো মনে হচ্ছে।'

আগামী ২৮ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। পরদিন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

আরো পড়ুন: