২০২৭ আইপিএলের নিলাম ভারতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ তিন আসরের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে তিন বছর পর নিলামের আয়োজন ভারতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।