প্রতি ম্যাচে এমন রান তাড়ার ঘটনা বিশ্বাস করা কঠিন: ল্যাঙ্গার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।
আঙুলের চোটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি ফিল সল্ট। চোট থেকে সেরে উঠতে না পারায় এখনই মাঠে ফেরা হচ্ছে না ডানহাতি ওপেনারের। উল্টো আঙুলের স্ক্যান করাতে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝ পথেই ইংল্যান্ডে ফিরে গেছেন সল্ট।
অধিনায়কত্বের পাশাপাশি পিএসএলের পুরো মৌসুম জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে পেশোয়ার জালমিকে ফাইনালে তোলেন বাবর আজম। বিপরীতে কয়েকটা ম্যাচ খেলেই পেশোয়ারের সাফল্যে বড় অবদান রেখেছেন নাহিদ রানা। হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে দুজনই জিতলেন পিএসএল শিরোপা। অথচ সপ্তাহখানেক পরই দুজন খেলবেন একে অপরের বিপক্ষে। অ্যারন হার্ডির দাবি, টেস্টে নাহিদকে মোকাবেলা করতে মোটেও মুখিয়ে নেই বাবর।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। দলটির অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে তিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরিও। এমন ফর্মের পর বাবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তিন ফরম্যাটেই খেলতে চান।
নতুন কোচ নিয়োগ দিয়েছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। দলটির দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপস। দুই বছরের চুক্তিতে দলটির দায়িত্ব নিতে চলেছেন অভিজ্ঞ এই কোচ। এই বিষয়টি সিডনি সিক্সার্স নিশ্চিত করেছেন ৪ মে।
আইপিএল চলাকালে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন খেলোয়াড়কে তাদের কথিত বান্ধবী বা সঙ্গিনীদের সঙ্গে দলীয় বাস ও হোটেলে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই প্রবণতা অব্যাহত থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
১৪ বছর পর জয় দিয়ে মৌসুম শুরু করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএলে পরের আট ম্যাচের সাতটিতেই হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক কিংবা খেলোয়াড় দুই ভূমিকাতেই ব্যর্থ হার্দিক পান্ডিয়া। সবশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 'আইপিএল ক্লাসিকো'-তে ২৩ বলে ১৮ রানের ইনিংস খেলে চরম সমালোচনা মুখোমুখি হার্দিক। এমন অবস্থায় হার্দিককে 'প্লাস্টিক অধিনায়ক' বলে কটাক্ষ করেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
অভিষেকের মাত্র একদিন পরই চেন্নাই সুপার কিংসের বোলিং অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ এবারের আসর থেকে ছিটকে গেছেন। ডান পায়ে চোট পাওয়ার কারণে তিনি আর খেলতে পারবেন না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত শনিবার চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন এই চোট পান তিনি।
অ্যারন হার্ডির অলরাউন্ড পারফরম্যান্স এবং নাহিদ রানার জাদুকরী স্পেলে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল পেশোয়ার জালমি। এর আগে ২০১৭ সালে পিএসএল শিরোপা জিতেছিল পেশোয়ার। ব্যাট হাতে ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে শিরোপা জেতান হার্ডি। এর আগে বল হাতে নেন ২৭ রান খরচায় চার উইকেট। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করে নিজের জাত চেনান নাহিদ রানাও। তার অসাধারণ বোলিংয়ের দিনে ১৮ ওভারে ১২৯ রানে অল আউট হয় হায়দরাবাদ কিংসম্যান।
চলতি আইপিএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। ব্যাটে-বলে ভালো করতে পারছেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তবে ভারতের তারকা অলরাউন্ডারকে একা দায় দিতে চান না মনোজ তিওয়ারি। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, দলের কেউই হার্দিকের পাশে দাঁড়াচ্ছে না। এ ছাড়া সূর্যকুমার যাদব, তিলক ভার্মাদের অফ ফর্মের বিষয়টিও সামনে এনেছেন তিওয়ারি।
আইপিএলের শুরুতে ইনজুরির কারণে খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়ে তিনি আইপিএলের মাঝ পথে সানরাইজার্স হায়দরবাদের সঙ্গে যোগ দিয়েছেন। গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলার পর আবারও মাঠের বাইরে ছিটকে যান তিনি।
এবারের আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন টেন্ডুলকার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে থাকলেও মাঠে নামা হয়নি এই পেসারের। তবু মাঝপথেই অন্য এক প্রতিযোগিতার নিলামে তাকে নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।