এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার, খেলতে আগ্রহী বুমরাহও
ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলার পর জসপ্রীত বুমরাহকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। আসন্ন এশিয়া কাপে তাকে দেখা যাবে কিনা এ নিয়েও সংশয় ছিল। যদিও পুরো টুর্নামেন্টে অংশ নেয়ার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন এই ডানহাতি পেসার।