এশিয়ান গেমস থেকে সরিয়ে ওয়ানডেতে নীতিশ, দলে রোহিত-কোহলিও

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
নীতিশ কুমার রেড্ডি, ফাইল ছবি
নীতিশ কুমার রেড্ডি, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে আছেন অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেতৃত্বে শুভমান গিল, সহ-অধিনায়ক লোকেশ রাহুল। একই সঙ্গে এশিয়ান গেমসের দল থেকে নীতীশ কুমার রেড্ডিকে সরিয়ে ওয়ানডে দলে নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। এই সিরিজে রোহিত-কোহলির সঙ্গে থাকছেন রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড়। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে গিলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শ্রেয়াস আইয়ার এবার ওয়ানডে দলে নেই।

নীতীশকে ওয়ানডেতে ফেরানোর পাশাপাশি নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পাঞ্জাবের ব্যাটার নমান ধীর ও আকিব নবি। দুজনেরই ভারতের ওয়ানডে দলে এটি প্রথম ডাক। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা যশস্বী জয়সওয়ালও ফিরেছেন, তবে তাঁকে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে।

অন্যদিকে ওয়ানডে দলে জায়গা হয়নি ঋষভ পান্তের। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ধ্রুব জুরেলকে বেছে নিয়েছে ভারত। ইংল্যান্ড সফরের দলে থাকা ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিংও ওয়ানডে স্কোয়াডে নেই। তারা এশিয়ান গেমসের দলের অংশ।

ওয়ানডের পর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ভারতের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, সহ-অধিনায়ক তিলক ভার্মা। টি-টোয়েন্টি দলে ফিরেছেন এশিয়ান গেমসের জন্য বাইরে থাকা একাধিক নিয়মিত খেলোয়াড়। এদিকে সাইড স্ট্রেইনের কারণে জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও এশিয়ান গেমস থেকে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। তাসর জায়গায় নেওয়া হয়েছে ভাইপ্রজ নিগমকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে ভারতের ওয়ানডে পরিকল্পনাতেও এই সিরিজের গুরুত্ব রয়েছে। রোহিত-কোহলির প্রত্যাবর্তনের পাশাপাশি নীতীশের দলে ফেরায় নজর থাকবে ভারতের নতুন কম্বিনেশনের দিকেও।

ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সওয়াল ও নমান ধীর।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও মায়াঙ্ক যাদব।

জাপান টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসের সংশোধিত স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর ও ভাইপ্রজ নিগম।

আরো পড়ুন: