আরেকটি সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-কোহলি-স্মিথকে ছাড়িয়ে গেলেন গিল
চতুর্থ দিনের শেষ বিকেলে থেকেই মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থাকার সঙ্গে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারানো ভারতকে উদ্ধার করতে ওমন ব্যাটিংয়ের বিকল্প ছিল না ডানহাতি ব্যাটারের। শেষের দিনের সকালে ১৯২ বলে ৯০ রানে পৌঁছান ভারতের অধিনায়ক। নব্বই ছোঁয়ার পর আবারও সাবধানী হয়ে উঠলেন গিল। সেঞ্চুরি পেতে পরের ১০ রান করলেন ৩৬ বলে।