অভিষেকে রিপনের খরুচে বোলিং, কলম্বোর হার
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হয়েছে বাংলাদেশের পেসার রিপন মন্ডলের। তবে এমন অভিষেক ভুলেই যেতে চাইবেন বাংলাদেশের এই পেসার। ২ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি গলের বিপক্ষে। অন্য বোলারদেরও তুলোধুনা করে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে গল। জবাবে খেলতে নেমে ১৮৮ রানে অল আউট হয়েছে কলম্বো ক্যাপ্স। ফলে ১৩ রানের জয় তুলে নিয়েছে গল।