৫ শিরোপাজয়ী দলকে সম্মাননা দেবে বিসিসিআই
গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে ভারত। জাতীয় দল, যুব দল এবং নারী–পুরুষ, সব মিলিয়ে আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় শিরোপা জিতে নজর কাড়ে তারা। এই সময়ে মোট পাঁচটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দলগুলো। এই সাফল্য উদযাপনে পাঁচ দলকেই সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে বোর্ড অন কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।