সাকিবের ২২* রান ও ৩ উইকেট, হৃদয়ের ২১
কলম্বো ক্যাপসের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা মেরে মাত্র ৮ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে অবশ্য তাণ্ডব চালাতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তবে দলের প্রয়োজনে ১৬ বলে ২১ রান করেছেন। হৃদয়ের মতো ব্যাট হাতে রান পেয়েছেন সাকিব আল হাসানও। শেষ বেলায় একটি করে চার ও ছক্কায় খেলেছেন ১৬ বলে অপরাজিত ২২ রান। অনুমেয়ভাবেই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সুযোগ পেয়েছিলেন সাকিব।