খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত বিসিবির
না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে রাষ্ট্রীয় শোক। শোকের প্রতি সম্মান জানিয়ে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।