টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নামিবিয়া
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। দলটি ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাসের নেতৃত্বে অংশগ্রহণ করবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। দলটি ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাসের নেতৃত্বে অংশগ্রহণ করবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
অবসর নিয়ে চলমান আলোচনা উড়িয়ে দিয়েছেন স্টিভ স্মিথ। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত এই অধিনায়ক। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে, সে বিষয়েও ইংল্যান্ডকে রেখেছেন ধোঁয়াশায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবারের বিপিএলের নিলামে প্রথম ডাকে তাঁর প্রতি কোনো দলের আগ্রহ না থাকাটা অনেককেই অবাক করেছে। নিলামের সময় মাহমুদউল্লাহ নিজেও টেলিভিশনে বিষয়টি দেখছিলেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ এক বলে এক রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। পেসার রিপন মণ্ডলের বিপক্ষে স্ট্রাইক প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি পেসারের ইয়র্কার ডেলিভারিতে মিড উইকেটে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। তবে গ্যাপ খুঁজে না পাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক বলে এক রান নিতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। একদিন পরই অবশ্য দৃশ্যপট বদলে ফেলে নিজের জাত চেনালেন মাহমুদউল্লাহ।
২০১৮ সালের মার্চে গ্রায়েম ক্রেমারের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে যেতে পারেনি জিম্বাবুয়ে। ২০১৯ বিশ্বকাপ খেলার টিকিট কাটতে না পারায় সেবছরই স্ত্রী মের্নার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। সাত বছরের বেশি সময় সেখানেই কাটিয়েছেন তিনি। নানান সময়ে খেলেছেন গলফও। তবে গত বছর আবারও পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।
হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও ফাইনালে ওঠার লড়াইয়ে পেরে উঠতে পারেননি আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের যুবাদের। যদিও যুব বিশ্বকাপে শিরোপা জেতার স্বপ্ন নিয়েই খেলতে যাচ্ছেন তারা।
মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে স্কুপ করে চার মেরে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি পেসারের পরের বলেও একই শট খেলতে চেয়েছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক। মুস্তাফিজ অবশ্য এবার খানিকটা চতুরতার পরিচয় দিলেন। আগের বলটা খানিকটা শর্টে করলেও দ্বিতীয় বলটা বাঁহাতি পেসার করেছেন ফুলার লেংথে।
চোটের কারণে ভারত সফরের পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন কাগিসো রাবাদা। তবে চোট কাটিয়ে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছেন ডানহাতি এই পেসার। ফেরার ম্যাচে এমআই কেপ টাউনের জার্সিতে ৪৮ রানে নিয়েছেন দুই উইকেট। নভেম্বর ও ডিসেম্বরের পুরোটা সময় খেলতে না পারলেও সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে আছেন রাবাদা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। তবে নিলাম থেকে দল মেলেনি চলতি আসরের জন্য। যদিও টুর্নামেন্টের কয়েক ম্যাচ পেরিয়ে যাওয়ার পর বিপিএলে দল পেলেন মুনিম। সিলেটে চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ডানহাতি এই ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাত্তাই পায়নি ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে তানভির ইসলাম ও শরিফুল ইসলামের তোপে মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বাকি কাজটা সেরেছেন ব্যাটাররা। নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের দুইটিতে জয় তুলে নিয়েছে শেখ মেহেদীর দলটি।
সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম্যাচ, প্র্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।