একাদশে ৫ পরিবর্তন নিয়ে নামছে ইংল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগমুহূর্তে সুখবর পেয়েছেন জেমি স্মিথ। কন্যা সন্তানের বাবা হওয়ায় পরিবারের পাশে থাকতে দল ছেড়েছেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। ফলে ওভালে শুরু হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ জেমস রু।