পাড়িকালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত
দেবদূত পাড়িকালের প্রথম সেঞ্চুরি এবং লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ২৮৮ রান।
দেবদূত পাড়িকালের প্রথম সেঞ্চুরি এবং লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ২৮৮ রান।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ডান হাতে চোট পেয়েছেন বাবর আজম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেকেনহ্যামে পিসিসি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর ব্যাটিং করবেন না পাকিস্তানের এই তারকা ব্যাটার। তবে চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতেই মাঠে ফেরার কথা রয়েছে তার।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। এর আগে ভারতের প্রস্ততি নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক শুভমান গিল। তিনি জানিয়েছেন ভারতের প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। শ্রীলঙ্কা সিরিজ থেকেই সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় তার দল।
ভারতীয় ক্রিকেটে আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই ব্যাটারকে এবার ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে দেখা যেতে পারে। সেপ্টেম্বরে বোর্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে সম্ভাব্য রদবদরের অংশ হিসেবেই লক্ষ্মণকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ ড্র করে অভিযান শুরু করলেও ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলেও তাই খুব একটা স্বস্তিতে নেই ভারত। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। আর এই গুরুত্বপূর্ণ সিরিজে পেসারদের চেয়ে স্পিনারদের ওপরই বেশি ভরসা করছে ভারত।
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক সাফল্যই পেয়েছেন ডেভিড মিলার। খেলেছেন তিনটি ওয়ানডে বিশ্বকাপ, হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপও। কিন্তু আইসিসির কোনো বড় শিরোপা এখনো ছুঁয়ে দেখা হয়নি তার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রোটিয়াদের। ক্যারিয়ারের শেষদিকে এসে সেই অপূর্ণতাই ঘোচাতে চান মিলার। আর সেই সুযোগটি তিনি দেখছেন ২০২৭ সালের ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে।
জসপ্রিত বুমরাহর চোটের কারণে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। মূল দলে না থাকলেও বুমরাহর চোটের পর তার জায়গায় সুযোগ আসে নবির। এই ডাক তার ক্যারিয়ারে নতুন অধ্যায়েরও সূচনা করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে এখন তিন সংস্করণের ক্রিকেটের মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের সংখ্যা ও গুরুত্ব বাড়ছে। একই সময়ে ২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর টেস্ট ক্রিকেটও পেয়েছে নির্দিষ্ট প্রতিযোগিতামূলক কাঠামো। ফলে ওয়ানডে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজগুলোকে কীভাবে আরও আকর্ষণীয় ও অর্থবহ করা যায়, সেটি নিয়ে ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে আবারও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হয়েছেন জো রুট। দায়িত্বে ফিরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড দলের খেলোয়াড়দের জন্য চালু থাকা মধ্যরাতের কারফিউ তুলে দিয়েছেন রুট। তার মতে, এ ধরনের বিধিনিষেধ খুব একটা কাজে আসে না।
টেস্ট ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতের। তারা সম্প্রতি নিউজিল্যান্দের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারের স্বাদ পেয়েছে ভারত। দলটির সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন ভারত সাম্প্রতিক সময়ে অনেক বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ফেলছে।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় দৌড়ে রার নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন কুশল মেন্ডিস। সেই চোটে এলপিএলের সদ্য সমাপ্ত আসরের বেশিরভাগ সময়ই খেলতে পারেননি ডানহাতি উইকেটকিপার ব্যাটার। চোট থেকে সেরে উঠতে বর্তমানে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়ে তিন বছরের বেশি সময় পর দেশের বাইরে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। সিরিজ জুড়েই দারুণ পারফরম্যান্স করেছেন অধিনায়ক বাবর আজম, ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক এবং স্পিনার সাজিদ খান। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তান অধিনায়ক।