বৃহস্পতিবার এলপিএলে যোগ দিচ্ছেন সোহান
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। তবে তিনি দলের সঙ্গে বুধবার দেশে ফেরেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। তবে তিনি দলের সঙ্গে বুধবার দেশে ফেরেন।
অনেকটা ফিনিশার হিসেবে ব্যাটিংয়ের সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাট হাতে সেটা পুরোপুরি কাজে লাগাতে পারলেন না। বাংলাদেশের অলরাউন্ডার আউট হয়েছেন ১৩ বলে ১৬ রান করে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো করতে পারেননি তিনি। ২ ওভারে ২১ রান খরচায় ডানহাতি অফ স্পিনার ছিলেন উইকেটশূন্য। মিরাজের নিস্প্রভ পারফরম্যান্সের দিনে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে গল গ্যালান্টস।
হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন কলম্বো ক্যাপসের অধিনায়ক কুশল মেন্ডিস। এই দলেই খেলছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টুর্নামেন্টের শুরুতেই অধিনায়ককে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে কলম্বো।
ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ পেলেন না সাকিব আল হাসান। ইনিংসের শেষের দিকে বাঁহাতি ব্যাটার খেললেন পাঁচ বল। হাসান মাহমুদকে এক চার মারার পাশাপাশি দুইশ স্ট্রাইক রেটে করলেন ১০ রান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও খুব বেশি সুযোগ এলো না সাকিবের। বাঁহাতি স্পিনে বেন ম্যাকডরমটকে ফেরালেন। তবুও সাকিবকে দুই ওভারের বেশি বোলিং দিলেন না জাফনা কিংসের অধিনায়ক ভানুকা রাজাপাকশে।
গল গ্যালান্টসের বিপক্ষে অভিষেকে দুই উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পেসারের শিকার তিনটি। বোলিংয়ে তিন উইকেট নেওয়ার পাশাপাশি সরাসরি থ্রোয়ে রান আউটও করেছেন তিনি। নিয়েছেন বিজয় শঙ্করের ক্যাচও। হাসানের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে জয়ও পেয়েছে কলম্বো ক্যাপসও। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও কলম্বোকে জয় এনে দিয়েছেন জিমি নিশাম ও জানিথ লিয়ানাগের শতরানের অবিচ্ছিন্ন জুটি। ক্যান্ডি রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে কলম্বো।
এক ক্রিকেটারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাফনা কিংসের সহ-মালিক মানজোত কালরা। গ্রেপ্তারের পর কলম্বোর আদালতে তোলা হয়েছিল তাকে। যেখানে ৩১ জুলাই পর্যন্ত তাকে রিমান্ডে পাঠিয়েছে কলম্বোর আদালত।
বয়স বাড়লেও বোলিংয়ের ধার কমেনি সাকিব আল হাসানের। কদিন আগে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) রানবন্যার ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে নেমেও সেটার ছাপ রাখলেন তিনি। জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে এক মেইডেনসহ ১২ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। বল হাতে এমন আলো ছড়ানোর দিনে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি সাকিবের। তবে ভানুকা রাজাপাকশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পেয়েছে জাফনা।
কলম্বো ক্যাপসের বিপক্ষে বোলিংয়ের সুযোগই পাননি মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাট হাতে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যদিকে ২ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েও কলম্বোকে জেতাতে পারেননি হাসান। ১৯০ রানের লক্ষ্য গল পাড়ি দিয়েছে ১ ওভার হাতে রেখেই।
এলপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে গল গ্যালান্টস। চারিথ আসালাঙ্কার হাফ সেঞ্চুরি ও দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৩ রান করে গল। এলপিএল অভিষেকে ১০ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর বল হাতেও খরুচে বোলিং করেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে ৩৬ রানের দারুণ জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে দলটি।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের এক মালিককে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দলের হয়েই খেলার কথা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।
চোট থেকে সেরে উঠতে না পারায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে। এবারের আসরে তিনি খেলবেন ক্যান্ডি রয়্যালসের হয়ে।