কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাসের ব্যবধানে আইপিএল ও ভারতের ক্রিকেটও ছেড়ে দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ভারতের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরে খেলতে চান অশ্বিন।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
এশিয়া কাপের দল ঘোষণার আগে ভারতীয় নির্বাচকদের অন্যতম চিন্তা ছিল টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস। স্পোর্টস হার্নিয়ার চোটে ভুগছিলেন তিনি। শেষমেশ ছয় সপ্তাহের রিহ্যাবের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন সূর্যকুমার।
ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজে ভারতের এই পেসার ২৩টি উইকেট নিয়েছেন। এই সফরে ভারতের জন্য রীতিমতো একজন সিনিয়র পারফর্মার হিসেবে উঠে আসেন সিরাজ। বিশেষ করে সেই ম্যাচগুলোতে যেখানে জসপ্রিত বুমরাহ খেলেননি।
২০১৪ সালে প্রয়াত নিউজিল্যান্ড ব্যাটার মার্টিন ক্রো প্রথম ‘ফ্যাব ফোর’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে সময়ের সেরা ব্যাটিং মহারথী হিসেবে চিহ্নিত করতেই এই শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর যখনই এই চারজন ব্যাটারের তুলনা এসেছে সেই সঙ্গে চলে এসেছে ফ্যাব ফোর প্রসঙ্গ।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।
২০২১ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। এরপর ধারভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন তিনি। তবে অনেকেই ভেবেছিলেন কোচ হিসেবে হয়তো নাম লেখাবেন ভিলিয়ার্স। তবে তেমনটা হয়নি। এবার ভিন্ন ভূমিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
অনলাইন গেমিং কোম্পানি ড্রিম ইলেভেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিইও হেমাং আমিনকে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা আর ভারতীয় দলের জার্সিতে থাকতে পারছে না।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চলা রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতেই হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। রাজনৈতিক বৈরিতায় ভবিষ্যতেও তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না তারা! কদিন আগেই এমন বিবৃতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি নেই তাদের। এমন সিদ্ধান্তের ফলে দুই দেশের ক্রীড়া সম্পর্ক ভালোর পরিবর্তে খারাপের দিকে ধাবিত হচ্ছে। মহসিন নাকভির কথায় সেটা আরও খানিকটা স্পষ্ট হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানান, এখন থেকে ভারতের সঙ্গে আর কোনো অনুরোধভিত্তিক আলোচনা হবে না।