পিএসএলে মুস্তাফিজের সঙ্গে জুটি বাধতে চলেছেন ওয়েলালাগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় নেই। তবে এর মধ্যেও বাধ্য হয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় নেই। তবে এর মধ্যেও বাধ্য হয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের। ফাইনাল হবে মে। উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিএসএলের আসছে মৌসুমে খেলবেন। বাংলাদেশের ৪ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমন, পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানা ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছেন মুস্তাফিজ-পারভেজ হোসেনরা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া হায়দরাবাদ কিংসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নাসের।
নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদের মতো গতি না থাকলেও বৈচিত্র্যময় বোলিংয়ে দুনিয়া জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার, সুইং আর কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের কচুকাটা করছেন প্রায়শই। বাংলাদেশের তারকা পেসারের স্লোয়ার ও কাটারের সংমিশ্রণে মুগ্ধ পুরো ক্রিকেট দুনিয়া। সামিন রানাও তাদেরই একজন। লাহোর কালান্দার্সের কর্ণধার জানালেন, সরাসরি চুক্তিতে মুস্তাফিজই তার প্রথম পছন্দ ছিল।
নানান বিতর্কের জন্ম দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাদের এমন সিদ্ধান্তের কয়েক দিন পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের অফিসিয়াল ফেসবুকে পেজে মুস্তাফিজের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখে, ‘মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এর সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৯৭ কোটি রুপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আর্থিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সিকান্দার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান, টস হতে বাকি আর মিনিট দশেক। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের পৌঁছে যাওয়ার খবর পেয়ে তাকে একাদশে রেখেই টিম শিট নিয়ে টসে নেমে পড়েন শাহীন শাহ আফ্রিদি। বিমানবন্দর থেকে ছুটে সরাসরি মাঠে এসে দলের হয়ে ৪ ওভার বোলিং করলেন। ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের জয়ের নায়ক হয়েছেন রাজাই।
ম্যাচ জিততে শেষ ৩০ বলে লাহোর কালান্দার্সের প্রয়োজন ছিল ৭১ রান। এমন সময় আবরার আহমেদের ওভারে ১২ রান নিয়ে আসেন কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। পরের ওভারে অবশ্য মোহাম্মদ আমিরকে খেলতেই পারছিলেন না তারা দুজন। বাঁহাতি পেসারের প্রথম চার বলে রাজাপাকশের উইকেট হারানো লাহোর ২ রানের বেশি করতেই পারেনি। তবে ব্যাটিংয়ে এসেই আমিরের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে পুষিয়ে দেন সিকান্দার রাজা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। তখন অন্য ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছিলেন রিশাদ হোসেনও। এরপর পিএসএলে আবার শুরু হলেও তখন লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিতে পারেননি রিশাদ। তখন তিনি ব্যস্ত বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সিরিজে।
পেশোয়ার জালমির বিপক্ষে ফেরার ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারা সাকিব আল হাসান বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে বল হাতে নিয়েই অবশ্য উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। নিজের করা প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ফিরিয়েছিলেন জেমস ভিন্সকে। এমন বোলিংয়ের পরও অবশ্য সাকিবকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পিএসএল খেলতে আবারো পাকিস্তানে গেছেন রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার। প্রায় ৮ বছর পর আবারও সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।