জিএসএলে লাহোরের অধিনায়ক ব্রেসওয়েল, প্রধান কোচের দায়িত্বে টেইট

গ্লোবাল সুপার লিগ
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটার ও পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে নিজেদের দল সাজিয়েছে পিএসএলের দলটি।

জিএসএলে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। সম্প্রতি তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন। এবার নতুন ভূমিকায় ফ্র্যাঞ্চাইজিটিতে দেখা যাবে টেইটকে। এর আগে পাকিস্তান দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

আগামী ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত গায়ানার ঐতিহ্যবাহী গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজিগুলো অংশ নেবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ২৩ জুলাই পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে লাহোর কালান্দার্স।

এরপর ২৪ জুলাই তাদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। ২৬ জুলাই স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ২৯ জুলাই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ আগস্ট। জিএসএলে বাংলাদেশের কোনো দল না থাকলেও লাহোরের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন।

গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের স্কোয়াড-

মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ), শায়ান জাহাঙ্গীর (যুক্তরাষ্ট্র), ডেলানো পটগিটার (সাউথ আফ্রিকা), আবদুল্লাহ শফিক, উসামা মীর, শামিল হুসাইন, মুহাম্মদ নাঈম, ইমরান রন্ধাওয়া, মেহরান মুমতাজ, ফারহান ইউসুফ, শাহাব খান, মুহাম্মদ বাসিত ও আলী শাব্বির।

আরো পড়ুন: