পদত্যাগ করলেন টেইট, নিশ্চিত করল বিসিবি
গুঞ্জন ছিল আগে থেকেই। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, পারিবারিক কারণে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বিসিবি জানিয়েছে টেইট ও তাদের মধ্যে পারস্পরিক সমোঝতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।