ইংল্যান্ডের লাল বলের কোচ ফ্লেমিং, নতুন অধিনায়ক রুট
ইংল্যান্ডের টেস্ট দলের নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দায়িত্বের সমাপ্তির পর থেকেই নতুন কাউকে খুঁজছিল ইংল্যান্ড। সেই জায়গায় সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিংকে বেশ কিছুদিন ধরেই বিবেচনা করা হচ্ছিলো। বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি'র সঙ্গে আলোচনার পর দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। একইসঙ্গে ইংল্যান্ডের লাল বলের অধিনায়কত্ব দেয়া হয়েছে জো রুটকে।