বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটের জয় তুলে নেয়। ফলে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে বাংলাদেশের সেই আশা পূরণ হয়নি।