রটারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ডু প্লেসি, ক্লাসেন ও রোডস
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে যাচ্ছেন ফাফ ডু প্লেসি, জন্টি রোডস ও হেনরিখ ক্লাসেন— এমন খবর বেশ পুরনোই। শেষ পর্যন্ত এমন খবর আনুষ্ঠানিকতা পেয়েছে। ‘রটারডাম ডকার্স’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন সাউথ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার।