৭৬ রানের ইনিংসকে সেঞ্চুরির চাইতেও এগিয়ে রাখছেন বেথেল
ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে ৭৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন জ্যাকব বেথেল। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে দুটি সেঞ্চুরি করলেও এই ইনিংসটিকেই নিজের অন্যতম সেরা বলে মনে করছেন ইংল্যান্ডের এই ব্যাটার। কারণ আগের দুটি সেঞ্চুরিতে দল জেতাতে পারেননি তিনি।