ইমনের ঝড়ো ইনিংসে লাহোরের দ্বিতীয় জয়
পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ডেজার্ট ভাইপার্সকে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স। চলতি গ্লোবাল সুপার লিগে এ নিয়ে টানা দুটি ম্যাচ জিতল পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দলটি।
পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ডেজার্ট ভাইপার্সকে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স। চলতি গ্লোবাল সুপার লিগে এ নিয়ে টানা দুটি ম্যাচ জিতল পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দলটি।
ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসারের বদলি হিসেবে বেন ডোয়ারশিসকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। অস্ট্রেলিয়ান পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে আছেন নিয়মিত সব তারকা ক্রিকেটারই। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।
কদিন আগেই শাপাজিগা ক্রিকেট লিগে আইনাক নাইটসের হয়ে খেলেছেন মোহাম্মদ নবি। বর্তমানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তানের দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডারকে।
কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছেন হাসান মাহমুদ। তবে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে দেশে ফিরছেন বাংলাদেশের তারকা পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন হাসান। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লাল বলের দ্বৈরথ অ্যাশেজ সিরিজ ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। ভারতের ক্রিকেট বাজারকে আরও বিস্তৃতভাবে কাজে লাগানোর লক্ষ্য থেকেই এমন ভাবনা সামনে এসেছে। এর আগে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচও ভারতে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল তারা।
গত জুন ও জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন আলজারি জোসেফ। সেই সিরিজে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন দলে। প্রথম ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সরাসরি শেষ আটে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা কোনো প্রাথমিক পর্ব না খেলেই নকআউটে অংশ নেবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান লড়বে বাছাই পর্বে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরি করার পরও আগের মতোই দুই হাতের আঙুল দিয়ে ইংরেজি বর্ণের প্রথম অক্ষরের ভঙ্গি করলেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ বলে ৫০ রান করার পর তার এই উদযাপন আবারও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর অবশেষে ভারতের জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফিফটি করে দলকে জয় এনে দেন তিনি। তার ইনিংসের প্রশংসা করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জশুয়া বিশপ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই দলেই নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই স্পিনার।