গত বছর হওয়া বিসিবি নির্বাচনে সরকারের প্রবল হস্তক্ষেপ ছিল এমন অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী। পরবর্তী নতুন বোর্ডের অধীনে সব ধরনের খেলাধুলা বর্জন করেন ক্লাব সংগঠকরা। যার ফলে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ঢাকা লিগ আংশিকভাবে মাঠে গড়ালেও তৃতীয় বিভাগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর খবর নেই। এমন পরিস্থিতি হতাশ হয়ে পড়েছেন দেশের ক্রিকেটাররা।
সরকার পরিবর্তন হওয়ার গত বিসিবি নির্বাচনে বিগত সরকারের হস্তক্ষেপ হয়েছে এমন অভিযোগ এনে এনএসসিতে অভিযোগ করেন তামিমসহ প্রায় ৫০ ক্লাবের সংগঠকরা। এ ছাড়া বিভাগীয় কাউন্সিলররাও একই অভিযোগ এনেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই কমিটি গত নির্বাচনের কমিশন, বর্তমান বোর্ড পরিচালক, অভিযোগকারী ও ডিসিদের সঙ্গে আলোচনা করবে।
এ প্রসেঙ্গে আমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় অভিযোগটা (সরকারের হস্তক্ষেপ) নির্বাচনের আগের। আমি নিজেও এটা সম্পর্কে বলেছি যেভাবে বিগ সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট র্বোডের উপর। আপনারা সকলেই জনেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। আমি মনে করি কাঁদা ছোড়াছুড়ি না করে যেটা সঠিক, যেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে...। নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে তদন্ত কমিটি কথা বলবে, বর্তমানে ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের সঙ্গে কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সাথেও কথা বলবে।’
বিসিবি নির্বাচনের আগে বিভাগীয় ও জেলা পর্যায়ের কাউন্সিলদের তালিকা পাঠিয়েছিলেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের চিঠির পর আবারও নতুন করে কাউন্সিলরদের তালিকা পাঠাতে হয় ডিসিদের। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই কথা মনে করিয়ে দিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ভুল করে সেটাকে সঠিক বলে দাবি করাটা সমীচীন হবে না বুলবুলের বোর্ডের।
আমিনুল বলেন, ‘সারা বাংলাদেশে যারা ডিসির দায়িত্ব পালন করেছে... আপনারা জানেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি ডিসিরা একবার কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন। পরবর্তীতে আমাদের বর্তমান সভাপতি বুলবুল ভাইয়ের চিঠির প্রেক্ষিতে আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছে। এটা তো একদম দৃশ্যমান সত্য। এটা নিয়ে যদি বিগত স্বৈরাচারের মতো কথা বলে আমরা যেটা করেছি সঠিক করেছি সেটা তো আসলে সমীচীন হবে না। আমার কাছে মনে হয় তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপর আমি আইসিসির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ আপনাদের জানাব।’
এনএসসির তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। কমিটি নিয়ে আইসিসিকে অনানুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি সরকারের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা আসতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে। তবে আমিনুল জানান, আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আইসিসির সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’