ওয়েস্ট ইন্ডিজে অনেক বড় বড় দলও ভোগে: তাসকিন
টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো সিরিজসেরার পুরষ্কার নিয়েছেন তাসকিন আহমেদ। অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশের কিংস্টন টেস্ট জয়ে অবদানও রেখেছেন এই পেসার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাচ জেতা যে সহজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তাসকিন।