ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ, 'আত্মবিশ্বাসী' জাহানারা
আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই সুযোগ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই সুযোগ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আসরটির সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তাঙ্কে সাত উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল। ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ের পর আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে বাংলাদেশ যুব দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে দলটি।
রায়ান রিকেলটনের অসাধারণ সেঞ্চুরির পরও পোর্ট এলিজাবেথ টেস্টে চাপে রয়েছে সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে স্বাগতিকরা সংগ্রহ করেছে সাত উইকেটে ২৬৯ রান। মূলত শ্রীলঙ্কার পেসারদের দাপটের সামনে এ দিন সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা।
হ্যারি ব্রুকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। ক্রাইস্টচার্চে আগের টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন ১৭১ রান। এবার ওয়েলিংটনেও সেঞ্চুরি পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। তার সেঞ্চুরির ম্যাচে অবশ্য সংগ্রহ বেশি বড় করতে পারেনি ইংল্যান্ড। ২৮০ রান করেছে দলটি। তবে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ১৯৪ রানে এগিয়ে আছে ইংল্যান্ড।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের। যার কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
সৌম্য সরকার- সাইফ হাসানদের অসাধারণ ব্যাটিং, শেখ মেহেদির দাপুটে বোলিংয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠে গেল রংপুর রাইডার্স। 'অঘোষিত সেমিফাইনাল' তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টি আইনে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে দারুণ এই অর্জন করল নুরুল হাসান সোহানের দল।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। গত মাসের শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল আইসিসির। তবে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আইসিসির সেই সভা শেষ হয়েছিল। এরপর জানা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে বেশ কিছু শর্ত বেধে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গেল অক্টোবরেই গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। ২০২৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গড়া দেড় মাসও টিকেনি। জিম্বাবুয়ের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে বারোদা। তারা সিকিমের বিপক্ষে ৫ উইকেটে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৩৪৯ রান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের রেকর্ড।
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। সেই কাজটাই সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা। তাদের একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ১২ রানে হেরে গেছে টাইগ্রেসরা। যদিও এদিন ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রেকর্ড ১০৩ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিন এখন অতীত। তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি তারা। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দর্শক হয়ে ছিল দলটি। এমন দুর্দিনের পর আইসিসির সদ্য সাবেক সভাপতি গ্রেগ বার্কলে মনে করেন এখনই সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল ভেঙে দেয়ার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শারমিন আক্তার। এই সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কারণে সামনে দারুণ অর্জনের সামনে এই টপ অর্ডার ব্যাটার। নভেম্বর মাসে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
অ্যাডিলেড টেস্টে ইয়াশভি জায়সাওয়ালের সঙ্গে ওপেনিং করবেন লোকেশ রাহুল। এই টেস্টে ফিরলেও রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিচ্ছেন রোহিত শর্মা। ম্যাচের আগের দিন গণমাধ্যমে তিনি জানিয়েছেন এমনটাই।