প্যাটারসনের তোপে অল আউট শ্রীলঙ্কা, বড় লিডের পথে প্রোটিয়ারা
ড্যান প্যাটারসন ও মার্কো জানসেনদের তোপে শ্রীলঙ্কা ৬৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ৩ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করা দলটির প্রথম ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় সেশনের শুরুতে। লঙ্কান ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন প্যাটারসনই। তিনি ৭১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। আগের দিন এক উইকেট নেয়া পেসার এদিন আরও চার শিকার ধরে পূর্ণ করেন পাঁচ উইকেট।