বাংলাদেশ নিজেদের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগায়নি, মন্তব্য বদ্রির
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্কোরবোর্ডে ২৯৪ রান তুলেও হেরেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য এটাকেই 'যথেষ্ট রান' বলেছেন। তবে এমন উইকেটে বুঝেশুনে খেলতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বেশি হতে পারত বলে মনে করছেন স্যামুয়েল বদ্রি।