এশিয়া জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাতে চান বাংলাদেশের যুবারা
ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা এশিয়ার সেরার খেতাব পেয়েছিলেন ৮ ডিসেম্বর। তবে দেশে ফিরতে অপেক্ষা করতে হয়েছে একদিনেরও বেশি সময়। ৯ ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হতে পেরিয়ে গেছে রাত বারোটা। টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা হয়ে দেশে ফেরা তরুণদের বরণ করে নিতে বিসিবির প্রচেষ্টার কমতি ছিল না।