অধিনায়ক লিটন, টি-টোয়েন্টি দলে রিপন মন্ডল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দেখা যাবে লিটন দাসকে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মন্ডল।