বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন মারকুটে ওপেনার জনসন চার্লস।
ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন মারকুটে ওপেনার জনসন চার্লস।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। দফায় দফায় আলোচনা করেও এই টুর্নামেন্ট নিয়ে সুখবর দিতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তা দিতে রাজি থাকলেও আগেই জানা গেছে ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি নয়।
তানজিদ হাসান তামিম- লিটন দাসের বিদায়ে শুরুটা হয়েছিল ভয়ঙ্কর। এরপর সৌম্য সরকার- মেহেদী হাসান মিরাজ মিলে বেঁধে দেন বড় সংগ্রহের সুর। মাঝে আফিফ হোসেন ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ রিয়াদ- জাকের আলীর স্বপ্নের মতো ফিনিশিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এই সংগ্রহকে মামুলি বানিয়ে চার উইকেটে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ। আমির জুঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে শেষ ম্যাচটি জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা।
২০২১ সালে টেস্ট খেলার মর্যাদা পেলেও এখন পর্যন্ত সাদা পোশাকের ক্রিকেটে ম্যাচ খেলা হয়ে ওঠেনি বাংলাদেশের মেয়েদের। প্রথম শ্রেণির ক্রিকেট চালু না হওয়ায় সুযোগ থাকার পরও টেস্ট খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। সেই আক্ষেপ ঘুচাতে ২০২৩ সালের মার্চে পদ্মা, মেঘনা ও যমুনা নামের তিন দল নিয়ে আয়োজিত হয়েছিল মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটার।
চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাট হাতে ২০ রান করা রিজওয়ান বোলিংয়ে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। রংপুর বিভাগকে জেতাতে সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খানকে ফিরিয়েছেন তিনি। তরুণ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে ২১ রানে জয় পেয়েছে রংপুর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচেই জিতলেন আকবর আলীরা।
ঢাকা মেট্রোর দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল রাজশাহী। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ২১ রান। ততক্ষণে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ফরহাদ রেজা। ফলে ম্যাচ অনেকটাই হেলে ছিল রাজশাহীর দিকে। তবে আবু হায়দার ও শহিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচও জিততে পারেনি রাজশাহী।
পিঠের চোটে বাংলাদেশ সফরের আগে ছিটকে গিয়েছিলেন নান্দ্রে বার্গার। কদিন আগে চোটে পড়েছেন জেরাল্ড কোয়েতজি, লুঙ্গি এনগিদি, উইয়ান মুল্ডাররা। সাউথ আফ্রিকার পেসারদের চোটের মিছিলে এবার যুক্ত হলেন অ্যানরিখ নরকিয়ার। পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার।
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ বয়সী নারী ক্রিকেটারদের টুর্নামেন্ট।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে লো-স্কোরিং ম্যাচে বরিশালকে এক রানে হারিয়েছে খুলনা বিভাগ। শেষ ওভারে অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দারুণ তিনটি থ্রো'তে স্টাম্প ভাঙলে ফিরে যায় বরিশালের তিন ব্যাটার। শেষ বলে দুই রান লাগলেও তা নিতে ব্যর্থ হয় দলটি।
প্রথম ম্যাচে রান পাননি। প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে তামিম ইকবাল হতাশ করেছিলেন ভক্তদের। তবে পরের দিন দ্বিতীয় ম্যাচে সেই হতাশাকে রূপ দিলেন আনন্দে। ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে নিজের ৫০তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ম্যাচও জিতেছে চট্টগ্রাম। এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটকে ১২ রানে হারায় তামিমের দলটি।
২০১০ সালের পর আর কখনোই হয়নি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। এবার দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এই আসরটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি এমন আসর অব্যাহত থাকলে আরও বেশি আন্তর্জাতিক মানের ক্রিকেটার খুঁজে পাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন মিনহাজুল আবেদিন নান্নু।
ভরসার মান রেখেছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কা টি-টেন সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গল মারভেলস। ব্যাটে-বলে অনেক বড় অবদান না রাখলেও এ দিন কার্যকরী পারফরম্যান্স ছিল সাকিবের।