আফগানিস্তান সিরিজ নিয়ে বিক্ষোভের শঙ্কা, আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও অন্যান্য মৌলিক অধিকার সংকুচিত হওয়ার বাস্তবতায় এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।