বিগ ব্যাশে রিশাদের অভিষেক
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ১৬ ডিসেম্বরের বিশেষ ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। শ্রীলঙ্কায় ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯৯৬ সালে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া সেই অধিনায়কই এবার আইনি জটিলতায় পড়লেন।
উসমান খাওয়াজার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা নতুন করে সামনে এসেছে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টকে ঘিরে। স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি ৮৫ টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারের। একই সঙ্গে বাদ পড়েছেন আগের টেস্টে পাঁচ উইকেট নেয়া মাইকেল নিসারও।
২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ২৬ মার্চ। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। মিনি-নিলামের আগে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে। সব মিলিয়ে বরাবরের মতই টুর্নামেন্টটি চলতে পারে দুই মাসের একটু বেশি সময়।
২০২৬ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এবারও ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের নিলামের আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ৩টায় শুরুর আইপিএলের এই নিলাম।
অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টি–টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে খেলেছেন অক্ষর। ব্যাট হাতে ২৩ ও ২১ রানের দুটি ইনিংস আছে তার।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ গতির বলের মালিক শোয়েব আখতার। এরপর তার কাছাকাছি গিয়েছেন অনেকেই। এক সময় মনে হয়েছে শন টেইট বা ব্রেট লিরা ভেঙে দিতে পারবেন শোয়েবের রেকর্ড। তবে তা হয়নি। শোয়েবের করা সর্বোচ্চ গতির বলের রেকর্ড এখনও বহাত তবিয়তে টিকে আছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার কিছুটা দেরিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি রবিবারই জানিয়েছেন পিএসএলের আগামী আসর শুরু হবে ২৬ মার্চ থেকে। ফাইনাল হবে ৩ মে। পিএসএলের এমন সূচির কারণে নির্ধারিত সময়ে হয়তো হচ্ছে না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সূচি।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের পথ সুগম করে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের তোপে ১৩০ রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ১ বল বেশি হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। তাদের জয়ের ফলে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দলও।
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স লিমিটেডের উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধনী দিনে এটিএন বাংলাকে ৪ উইকেটে হারিয়েছে ক্রিকফ্রেঞ্জি। ২ ওভারে ১০ রানে ১ উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ১২ রান করে ম্যাচ সেরা হয়েছেন কাওসার শান্ত।