প্রায় ৪ বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক, বাদ আফিফ
‘যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন, তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরও মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে না রাখার ব্যাখ্যায় গত বছর এমন মন্তব্য করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। অথচ সেই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওয়ানডে দলেই সুযোগ মিলল মোসাদ্দেক হোসেন সৈকতের। যদিও সেটা লিপুর নির্বাচক প্যানেলের অধীনে নয়।