বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সাদা বলের সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিনটি একদিনের ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট।