বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।
সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও সুসংবাদ পেয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারানোর পর তাদের বেশ কয়েকজন বোলার র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে প্রথমবারের মতো জায়গা ফ্লোরা ডেভনশায়ার। যার এখনও ওয়ানডে অভিষেকই হয়নি। তবে কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। ২২ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরেও অংশ নিয়েছিলেন। তার অন্তর্ভুক্তির ফলে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার ফ্রান জোনাস।
হংকং চায়নাকে উড়িয়ে এশিয়া কাপ মিশন শুরু করল আফগানিস্তান। আগে ব্যাট করে সেদিকউল্লাহ অতল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে ১৮৮ রানের বিশাল পুঁজি নিশ্চিত করে আফগানরা। জবাবে মাত্র ৯৪ রানে থেমেছে হংকংয়ের ইনিংস ফলে ৯৪ রানের বিশাল জয় পেয়েছে রশিদ খানের দল।
আগেই জানা গেছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মার্চে। এবার ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ফাইনাল হতে পারেন ৮ মার্চ। ২০ দলের এই বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে।
আগামী ১০ই সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ভারত। শক্তিমত্তায় আরব আমিরাতের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত। তবে এই ম্যাচে প্রতিদ্বন্দিতা করতে দেখা যাবে শৈশবের দুই বন্ধুকে।
কদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। মূলত ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত সিরিজ, আইপিএল ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন স্টার্ক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উসমান শিনওয়ারি। ছয় বছরের ক্যারিয়ারে দেশের হয়ে মোট ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। সর্বশেষ পাকিস্তানের হয়ে তিনি খেলেছিলেন ২০১৯ সালে।
নভেম্বরে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সিরিজের ৯ দিনের ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। সিরিজটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে হু*মকি পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেহেতু তিনি হু*মকি পেয়েছেন সেক্ষেত্রে আসন্ন বিসিবি নির্বাচনে কিছুটা হস্তক্ষেপ করবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। তবে সেটা নিয়ম ঠিক রেখেই। এমনটা জানিয়েছেন খোদ যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
১১ সেপ্টেম্বর এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির দল হংকং। যদিও বাংলাদেশকে আগাম হুমকি দিয়ে রেখেছে দলটি। এই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট আদায় করতে চায় হংকং।
আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে মালাহাইডে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে আতিথেয়তা দেবে আইরিশরা। যদিও ঐতিহাসিক এই সিরিজে আইরিশরা পাচ্ছে না দলের অভিজ্ঞ তিন পেসার মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ফিওন হ্যান্ডকে। এই তিনজনই ইনজুরি থেকে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।