সালমানের আউট নিয়ে নীরবতা ভাঙলেন মিরাজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আঘা, ফাইল ফটো
মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আঘা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সালমান আলী আঘার বিতর্কিত রানআউট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা চলছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেভাবে পাকিস্তানি ব্যাটার সালমান আলী আঘাকে আউট করেছেন, তা নিয়ে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে মতভেদ চলছেই।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের করা ওভারের চতুর্থ বলের পর পপিং ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে আসেন সালমান। বলটি কুড়িয়ে নিয়ে বোলারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় দ্রুত বল নিয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ, ফলে ব্যক্তিগত ৬৪ রানে থামতে হয় পাকিস্তানি এই ব্যাটারকে।

ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই মিরাজের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ক্রিকেটের স্পিরিট বা স্পোর্টসম্যানশিপের বিষয়টি সামনে এনে সমালোচনাও করেছেন।

তবে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার জানান, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন।

মিরাজ বলেন, 'আঘাকে কিন্তু আমি বৈধভাবে আউট করেছি। সবাই যে ধরনের কথা বলছে বলটা যখন আমি করেছি তখন কিন্তু আমি বলটা ধরতে গিয়েছি। আঘা যদি বলটা ধরে আমার কাছে দিতো তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না বা আমি কখনোই আপিল করতাম না। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড যে আউটটা। কিন্ত সে বলটা ধরতে গেছে কিন্তু আমি সেই সুযোগটা নিয়েছি। কারণ এখানে আমি মনে করি যে সে ভিতরে থাকলে বা বলটা আমাকে দিলে আমি কখনোই সেটা করতাম না।'

'বলটা পায়ে লেগেছে কারণ দেখেন আঘা সামনে যেয়ে আমাকে কিন্তু আটকিয়েছে। সিঙ্গেল নেয়ার জন্য। অনেক সময় ব্যাটসম্যানরা এটা করে। একটা কৌশল করে যে মিস করলে সিঙ্গেল নিবে। তাই এটা প্রত্যেকটা ব্যাটসম্যানই নন-স্ট্রাইকে থেকে করে। আঘা প্রথমে ওইটা করতে গিয়েছে কিন্তু যখন দেখেছে যে না আমি বল আটকিয়ে দিয়েছি তখন হয়তো বাইরে বলটা ধরতে গিয়েছে। কিন্তু আমার তো পরিকল্পনা ছিল যে ও বাইরে ছিল আমি যদি সামনে যেতাম তখন তো আমি ওকে আউট করতে পারতাম।'

সেদিনের ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেন সালমান। মিরাজের জায়গায় থাকলে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ই বেছে নিতেন বলে দাবি করেন তিনি। পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ পায় তার কণ্ঠে।

এ নিয়ে মিরাজ বলেন, 'আঘা তো বিবৃতি দিয়েছে এবং ও তো বলেছে হ্যাঁ ও জানতো যে এটা আউট। তারপরে কিন্তু সে রিঅ্যাক্ট (প্রতিক্রিয়া) করেছে। ও কিন্তু আউট মানে আম্পায়ার দেয়ার আগেই কিন্তু ও রিঅ্যাক্ট করেছে কারণ ও জানতো যে এটা আউট।'

আরো পড়ুন: