বিশ্বকাপ না খেলে পাকিস্তান কী অর্জন করবে, প্রশ্ন পিসিবির সাবেক সচিবের
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সরকার চাইলে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপও বয়কট করতে পারে তারা। বিশ্বকাপে দল না পাঠিয়ে আইসিসি ও বাকি বোর্ডগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা ছাড়া আর কী অর্জন করবে পাকিস্তান, এমন প্রশ্ন করেছেন আরিফ আলী আব্বাসি।