চোট কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে হার্ষিত রানা
চেন্নাইয়ে ২০ জুন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে ভারত। এই ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছে তারা। দলে যোগ করা হয়েছে পেস বোলার হার্ষিত রানাকে।
চেন্নাইয়ে ২০ জুন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে ভারত। এই ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছে তারা। দলে যোগ করা হয়েছে পেস বোলার হার্ষিত রানাকে।
ইংল্যান্ড দলের কারফিউ ভেঙে নাইটক্লাবে গিয়ে অপ্রীতিকর কাণ্ড ঘটানোর পর দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন বেন স্টোকস। জাতীয় দলে না থাকলেও কাউন্টি ক্রিকেট দিয়ে মাঠে ফিরছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। পরবর্তী ম্যাচের জন্য নর্থহ্যাম্পটনশায়ারের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে স্টোকসকে।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলের অংশ হওয়ায় তাকে মানিয়ে নিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সফরে বৈভবের সঙ্গে তার বাবা-মাকেও থাকার অনুমতি দেওয়া হয়েছে, আর তাদের সব ব্যয়ও বহন করবে বোর্ড।
জফরা আর্চারের গতির ঝড়, সবুজ উইকেট আর ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিং সব মিলিয়ে নিউজিল্যান্ডের জন্য কাজটা সহজ ছিল না মোটেও। কিন্তু কঠিন সব বাধা পেরিয়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন গ্লেন ফিলিপস। ওভাল টেস্টের প্রথম দিনে অপরাজিত ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। আর্চারের বাউন্সারে আঘাত পেয়েও উইকেট আঁকড়ে থাকা এই ব্যাটারের দৃঢ়তায় মুগ্ধ তার সতীর্থ ড্যারিল মিচেল।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার জেরে শাস্তির মুখে পড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। একই ঘটনায় দায় এড়াতে পারছেন না ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মাও। পাশাপাশি শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন ম্যাচ পর্যবেক্ষক।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম শতকের ইনিংসকে আরও বড় করে দেড়শ রানে নিয়ে গেলেন শুভমান গিল। অন্যদিকে দীর্ঘদিন পর তিন অঙ্কের দেখা পেলেন ইশান কিশান। এই দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে বিশাল সংগ্রহ গড়ে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের একদিনের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ছিল ব্যাট ও বলের সমান লড়াইয়ের। শুরুর ধাক্কা সামলে মাঝের ব্যাটারদের দৃঢ়তায় ভালো অবস্থানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হলেও দিনের শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেটে ২৯১ রান।
অভিষেক ম্যাচেই বল হাতে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক জোয়েল ডেভিস। বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই এই স্পিনার নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পাও। মূলত এই দুই স্পিনারই বাংলাদেশের ব্যাটিন লাইনআপ ধসিয়ে দিয়েছেন।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচ শেষে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার ম্যাচ শেষে প্রতিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা দেওয়ার ঘটনায় আলোচনায় উঠে এসেছে ১৫ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটারের নাম। তবে ঘটনাটির পর তার পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটারের। নিহত মোহাম্মদ সাফওয়ান শানু (৩৮) দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন এবং স্থানীয় ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।
২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড। পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার ডেভন কনওয়ে ও পেসার ব্লেয়ার টিকনার। নতুন চুক্তি তালিকার সবচেয়ে আলোচিত সংযোজন এই দুই ক্রিকেটারই।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট। নতুন টেস্ট অধিনায়ক রস্টন চেজের নেতৃত্বে ঘোষিত দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জোমেল ওয়ারিকান।