বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারতে বেশ পছন্দ করেন অভিষেক শর্মা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য দুইটির বেশি ছক্কা মারতে পারলেন না। বাঁহাতি ওপেনার ছক্কার চেয়ে বরং চারই মেরেছেন বেশি, সাতটা। একের পর এক ছক্কা মারতে না পারলেও আইরিশ বোলারদের উপর ঠিকই তাণ্ডব চালিয়েছেন অভিষেক। ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। অভিষেক যখন একপ্রান্ত ঝড় তোলায় ব্যস্ত ভারতের বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।