পরিশ্রম করি, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিই: শামি
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ যেন থামছেই না মোহাম্মদ শামির। বাংলার হয়ে দীর্ঘদিন ধরে নিজেকে উজাড় করে দিলেও নির্বাচকদের নজর এড়িয়ে গিয়েছেন এই পেসার। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর নিজের ক্ষোভ আবারও প্রকাশ করলেন তিনি। নাম উল্লেখ না করলেও তার মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল নির্বাচক ও কোচদের দিকেই।