‘বোলাররা বুঝতেই পারছিল না কোথায় বল করতে হবে’
প্রথম দেখায় বৈভব সূর্যবংশীকে থামাতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আসরের প্রথম সাক্ষাতে তাকে শূন্য রানে ফিরিয়েছিল দলটি। তবে সেই সাফল্যের পরের গল্পটা ছিল পুরোপুরি বৈভবের। পরের দুই ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০০ ও ৯৭ রানের দুটি ঝলমলে ইনিংস খেলে ম্যাচের চিত্র বদলে দেন এই তরুণ ব্যাটার।