মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পর জাকেরের ব্যাটে জিতল আবাহনী
জাতীয় দলের ব্যস্ততা শেষে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই নিজের জাত চেনালেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আবাহনী। বল হাতে ৩০ রান খরচায় চার উইকেট শিকার করেন তিনি।