‘জুনিয়র-সিনিয়র না দেখে পারফর্মারদের ওপর ফোকাস করা দরকার’
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জিসান আলম। ঢাকা বিভাগের বিপক্ষে খেলেছিলেন ৫৩ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস। চারটি চারের সঙ্গে ১০ ছক্কায় ঢাকা বিভাগের বোলারদের তুলোধুনো করেছিলেন তরুণ এই ওপেনার। সেঞ্চুরি করে টুর্নামেন্ট শুরু করা জিসান খুলনার বিপক্ষে ৬ ছক্কায় ৪৮ বলে করেছেন ৭৩ রান। জিসানের এমন ব্যাটিংয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট।